| ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজকের সোনার বাজারদর: ১২ মে ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১২ ০৮:৩৭:৪৩
আজকের সোনার বাজারদর: ১২ মে ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দফায় দাম বাড়ানোর পর আজ শনিবারও সেই নতুন দরেই বিক্রি হচ্ছে সোনা।

গত বৃহস্পতিবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। এরপর আর কোনো পরিবর্তন না হওয়ায় আজও একই দামে বিক্রি হচ্ছে সোনা।

বর্তমান বাজারদর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকায়।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১৩ টাকা।

আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত বুধবারও সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। তবে এক দিনের ব্যবধানেই বৃহস্পতিবার আবারও নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার মূল্য বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ার কারণেই নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়

নিজস্ব প্রতিবেদক: মিরপুরে প্রথম ওয়ানডেতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা-আইসল্যান্ড, খেলা দেখবেন যেভাবে

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা-আইসল্যান্ড, খেলা দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল সকালে মাঠে নামছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ...

ভোরে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ, মোবাইলে যেভাবে দেখবেন লাইভ

ভোরে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ, মোবাইলে যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ঠিক আগে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শক্তিশালী ইউরোপিয়ান ...