| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন হতে পারে; সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৩ ১৯:৩৫:৫৯
নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন হতে পারে; সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও আলোচনা তুঙ্গে। ২০১৫ সালের পর দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে সরকারি মহলে জোর আলোচনা চলছে। এরই মধ্যে সম্ভাব্য বেতন গ্রেডের একটি প্রস্তাবিত তালিকা প্রকাশ্যে এসেছে, যা নিয়ে চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাদেশে স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় বেতন স্কেল চালু হয়। এরপর বিভিন্ন সময়ে মোট আটবার নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন স্কেল কার্যকরের কথা থাকলেও করোনা মহামারি ও অর্থনৈতিক চাপে সেটি পিছিয়ে যায়। বর্তমানে সরকারের গঠিত বিশেষ কমিটি নবম পে স্কেলের খসড়া নিয়ে কাজ করছে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। গ্রেড-২ এ সম্ভাব্য বেতন হতে পারে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা। গ্রেড-৩ এ ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং গ্রেড-৪ এ ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণের আলোচনা রয়েছে।

এছাড়া গ্রেড-৫ এ সম্ভাব্য বেতন ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা হতে পারে। গ্রেড-৬ এ ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা, গ্রেড-৭ এ ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা এবং গ্রেড-৮ এ ৪৭ হাজার ২০০ থেকে ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

গ্রেড-৯ এ সম্ভাব্য বেতন ধরা হয়েছে ৪৫ হাজার ১০০ থেকে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা। মধ্যম পর্যায়ের গ্রেডগুলোর মধ্যে গ্রেড-১০ এ ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, গ্রেড-১১ এ ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা এবং গ্রেড-১২ এ ২৪ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৭০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।

নিম্ন গ্রেডগুলোর মধ্যে গ্রেড-১৩ এ ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, গ্রেড-১৪ এ ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা এবং গ্রেড-১৫ এ ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা প্রস্তাব করা হয়েছে।

এছাড়া গ্রেড-১৬ এ ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৭ এ ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৮ এ ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা, গ্রেড-১৯ এ ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা এবং গ্রেড-২০ এ ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এটি এখনো চূড়ান্ত কোনো তালিকা নয়। সরকারি গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত এসব প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে না।

জানা গেছে, সরকারের গঠিত ১০ সদস্যের একটি কমিটি বর্তমানে প্রস্তাবিত কাঠামো যাচাই-বাছাই করছে এবং শিগগিরই চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...