আপনার বাইকের সিসি কত? কর দিতে হবে কত টাকা জেনে নিন
নিজস্ব প্রতিবেদক: দেশে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য আসতে যাচ্ছে নতুন কর ব্যবস্থা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকেই প্রথমবারের মতো মোটরসাইকেলের ইঞ্জিন ক্ষমতা বা সিসি অনুযায়ী অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নীতিগত সম্মতি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে ছোট বাইক ব্যবহারকারীদের জন্য কিছুটা স্বস্তির খবরও রয়েছে। সরকারের চিন্তাভাবনা অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল এই করের বাইরে রাখা হতে পারে। ফলে কম ক্ষমতার বাইক চালকদের অতিরিক্ত করের চাপ নিতে হবে না।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১১১ থেকে ১২৫ সিসির বাইকের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের জন্য বছরে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর দিতে হতে পারে।
বর্তমানে দেশে প্রায় ৪৯ লাখ নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে। সরকারের ধারণা, নতুন এই কর চালু হলে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হবে।
এখন পর্যন্ত মোটরসাইকেল মালিকদের নিবন্ধন ফি ও নির্দিষ্ট সময় পরপর রোড ট্যাক্স দিতে হয়। নতুন অগ্রিম আয়কর কার্যকর হলে বাইক ব্যবহারকারীদের খরচ আরও বাড়বে। বিশেষ করে রাইড শেয়ারিং, কুরিয়ার ও ডেলিভারি সেবার সঙ্গে জড়িত চালকদের ওপর এর প্রভাব বেশি পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে আয়কর আইন ২০২৩ অনুযায়ী, এই অগ্রিম কর পরে বার্ষিক আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করার সুযোগ থাকবে। বর্তমানে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে এমন ব্যবস্থা চালু থাকলেও এবার প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকেও একই কর কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১২ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- সাত সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম
- এসএসসি ফলে বড় ধাক্কা, ২২৬ মাদ্রাসায় শূন্য পাস
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- স্মার্টফোনের ভিড়ে আবার জনপ্রিয় হচ্ছে ফিচার বাটুন ফোন, কেন বাড়ছে আগ্রহ
- আজকের সকল দেশের টাকার রেট: ১১ আগস্ট ২০২৬
- নবম পে স্কেল: ৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্রী
- দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টি
- ৭,৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে Redmi 17 5G ও 4G
- এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু আজ, জানুন নিয়ম
- এসএসসিতে ছেলের সঙ্গে জিপিএ-৫, মায়ের সাফল্যে আবেগঘন গল্প
- Redmi Note 17 রিভিউ: ব্যাটারিতে দুর্দান্ত, পারফরম্যান্সে পিছিয়ে
