নতুন করে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য আসছে নতুন পে-স্কেল, যেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে এসব তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নবম পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হতে পারে। আগামী অর্থবছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার একটি বরাদ্দ রাখার প্রস্তাবও রয়েছে।
তবে পুরো কাঠামো কার্যকর হবে দেশের সামগ্রিক আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে। পূর্ণ বাস্তবায়ন ২০২৮-২৯ অর্থবছরের আগে হওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।
প্রস্তাবিত নতুন কাঠামোতে কিছু ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ রয়েছে। এর মধ্যে—
বৈশাখী ভাতা: মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাবটিফিন ভাতা: ১১ থেকে ২০তম গ্রেডের জন্য ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকাশিক্ষা ভাতা: সন্তানদের জন্য মাসিক ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা
প্রস্তাবগুলো চূড়ান্ত অনুমোদন পেলে সরকারি চাকরিজীবীদের আয় ও সুযোগ-সুবিধায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোহাগ/
