| ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটি, দেখুন তালিকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১০ ০৯:৩৭:৩৮
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭০ দিনের ছুটি, দেখুন তালিকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে আগামী বছরের ছুটির একটি খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত তালিকায় পবিত্র রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা, শীতকালীন অবকাশসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা খসড়া অনুযায়ী, ২০২৭ সালে সবচেয়ে দীর্ঘ ছুটি পাওয়া যাবে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে। এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ এবং বছরের শেষ দিকে শীতকালীন ছুটিতেও বেশ কয়েক দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

রমজান ও ঈদুল ফিতরে ২৪ দিনের ছুটি

প্রস্তাবিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।

এই ছুটির মধ্যে রয়েছে শ্রীশ্রী সরস্বতী পূজা ১১ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা ২০ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি, জামাতুল বিদা ৫ মার্চ, শ্রীশ্রী শিবরাত্রি ৬ মার্চ, শবে কদর ৭ মার্চ এবং ঈদুল ফিতর ১০ মার্চ।

ঈদুল আজহায় ১০ দিন বন্ধ থাকবে স্কুল

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২০২৭ সালের ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে এ সময়ে মোট ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছুটির মধ্যেই ১৯ মে বুদ্ধ পূর্ণিমা পালিত হওয়ার কথা রয়েছে।

শীতকালীন অবকাশে ১১ দিনের ছুটি

বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রাখার প্রস্তাব রয়েছে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১১ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

২০২৭ সালের অন্যান্য ছুটির সম্ভাব্য তারিখ

বড় ছুটির পাশাপাশি বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও জাতীয় দিবস উপলক্ষেও এক দিন করে ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ছুটির তারিখগুলো হলো:

জানুয়ারি: ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে ছুটি থাকবে।

মার্চ: ২২ মার্চ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে ছুটি প্রস্তাব করা হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ জন্য আলাদা ছুটি গণনা করা হয়নি।

এপ্রিল: ৪ এপ্রিল শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি এবং ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে।

মে: ১ মে মহান মে দিবস শনিবার হওয়ায় আলাদা ছুটি রাখা হয়নি।

জুন: ১৬ জুন পবিত্র আশুরা উপলক্ষে এক দিন ছুটির প্রস্তাব রয়েছে।

জুলাই: ১৮ জুলাই আষাঢ়ী পূর্ণিমা এবং ২৮ জুলাই আষাঢ়ী চাঁর সেবা উপলক্ষে ছুটি থাকবে।

আগস্ট: ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৫ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে ছুটি প্রস্তাব করা হয়েছে।

সেপ্টেম্বর: ১৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম, ১৫ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ৩০ সেপ্টেম্বর শুভ মহালয়া উপলক্ষে এক দিন করে ছুটি থাকবে।

অক্টোবর: দুর্গাপূজা উপলক্ষে ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট তিন দিন ছুটি রাখার প্রস্তাব রয়েছে। এ ছাড়া ১৪ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মীপূজা এবং ২৮ অক্টোবর শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে।

নভেম্বর: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক দিন ছুটি রাখা হয়েছে।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত থাকবে আরও দুই দিন ছুটি। প্রতিষ্ঠানপ্রধান প্রয়োজন অনুযায়ী এসব ছুটি নির্ধারণ করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত খসড়া অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে মোট ৭০ দিন ছুটি রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে এখনো এটি চূড়ান্ত ছুটির তালিকা নয়। মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির দিন ও তারিখে পরিবর্তন আসতে পারে।

বিশেষ করে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ২০২৭ সালে স্কুলের ছুটির পরিকল্পনা করার আগে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত প্রজ্ঞাপন বা অনুমোদিত ছুটির তালিকা দেখে নেওয়া জরুরি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...