সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ ও সর্বোচ্চ ৩৫ টাকা
নিজস্ব প্রতিবেদক: তরুণদের ধূমপান থেকে দূরে রাখা, অকাল মৃত্যু কমানো এবং সরকারের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে সিগারেটের সর্বনিম্ন দাম ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো।
সংগঠন দুটি চারটি স্তরে সিগারেটের দাম পুনর্নির্ধারণের সুপারিশ করে—প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নিম্ন স্তর। তাদের মতে, প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ২০০ টাকা নির্ধারণ করলে প্রতিটি সিগারেটের দাম দাঁড়ায় প্রায় ৩৫ টাকা।
উচ্চ স্তরে প্রতি প্যাকেট ১৫০ টাকা নির্ধারণ করলে প্রতিটি সিগারেটের দাম হবে প্রায় ২৫ টাকা ৪৫ পয়সা। অন্যদিকে মধ্যম ও নিম্ন স্তরের প্যাকেটের দাম ১০০ টাকা নির্ধারণ করা হলে প্রতিটি সিগারেটের দাম দাঁড়াবে প্রায় ১৭ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছর থেকে এই মূল্য কাঠামো কার্যকর করা হলে প্রায় ৫ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবে এবং ৩ লাখ ৭২ হাজারের বেশি তরুণ নতুন করে ধূমপান শুরু থেকে বিরত থাকবে।
দীর্ঘমেয়াদে প্রায় ১ লাখ ৮৫ হাজার প্রাপ্তবয়স্ক এবং একই সংখ্যক তরুণের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে বলেও দাবি করা হয়। পাশাপাশি তামাক ব্যবহারের হার প্রায় ০.৫ শতাংশ কমতে পারে এবং সরকার অতিরিক্ত প্রায় ৮৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সিগারেটের দাম দীর্ঘদিন ধরে তুলনামূলক কমই রয়েছে। দাম বাড়লে বিশেষ করে তরুণ ও নিম্নআয়ের মানুষ ধূমপান থেকে নিরুৎসাহিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সুফিয়ান নাহিন শিমুল বলেন, সিগারেট বাজারের প্রায় ৯০ শতাংশই নিম্ন ও মধ্যম স্তরের পণ্য দ্বারা নিয়ন্ত্রিত। তাই এই স্তরের দাম বাড়ানো হলে নতুন ধূমপায়ী তৈরি হওয়ার প্রবণতা কমে যাবে।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন জানান, ফুসফুস ক্যান্সারের ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষেত্রে ধূমপানই প্রধান কারণ। সিগারেটে থাকা হাজারো ক্ষতিকর রাসায়নিক দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত এই মূল্য কাঠামো বাস্তবায়ন হলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত হবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- নবম পে-স্কেলের ফাইল যেদিন উঠতে পারে মন্ত্রিসভায়
- ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও Bose স্পিকার নিয়ে আসছে Redmi K100 Pro Max
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- ৭০৫০mAh ব্যাটারি ও ১২০Hz কার্ভড ডিসপ্লেতে ভিভো S2 লঞ্চ
- Hero Xtreme 125R V2 বাইকটি কবে আসবে বাংলাদেশে ও দাম কত
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- আজকের স্বর্ণের বাজারদর: ০৮ আগস্ট ২০২৬
- ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন
- আগামী সপ্তাহেই সুখবর, বেতন-ইনক্রিমেট নিয়ে যা জানা গেল
- Bajaj Pulsar N160 S ও N160 SS লঞ্চ, থাকছে ৪-ভালভ ইঞ্জিন ও TFT ডিসপ্লে
- মালয়েশিয়ায় যেতে বাংলাদেশিদের আবেদন শুরু, অগ্রাধিকার পাবেন যারা
- iQOO Z11-এ থাকছে ৬.৮৩ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, থাকছে সরু ফ্রেম
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট একভরি সোনার দাম
