| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার কঠোর নির্দেশ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৮ ১৬:২১:০৩
২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজের প্রস্তুতি উপলক্ষে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী ২৯ এপ্রিলের মধ্যে সব ওমরা যাত্রীদের সৌদি আরব ত্যাগের নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৯ এপ্রিল পর্যন্ত ওমরা যাত্রীদের সৌদি আরব ছাড়ার সময়সীমা থাকবে। ওই দিন সৌদি আরবে জিলকদ মাসের প্রথম দিন শুরু হবে। এরপর সৌদি কর্তৃপক্ষ হজের প্রস্তুতি গ্রহণ করবে।

এছাড়া, মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওমরা পালনের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ দিন হবে ১৩ এপ্রিল (সৌদি আরবে ১৫ শাওয়াল)। ওই দিন পর থেকে আর কেউ ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

২৯ এপ্রিলের পর যেকোনো ব্যক্তি যদি সৌদি আরবে অবস্থান করেন, তবে তাঁকে সৌদি আরবের ভিসা আইন এবং হজ নীতিমালা লঙ্ঘনকারী হিসেবে গণ্য করা হবে, এবং এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওমরাহ সেবা প্রদানকারী হিসেবে নিয়ম ভঙ্গ করে, তবে তাদের বিরুদ্ধে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সৌদি কর্তৃপক্ষ সবাইকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সৌদি আরব ত্যাগ করার আহ্বান জানিয়ে, সবার কাছে নিয়ম-কানুন মেনে চলার অনুরোধ করেছে।

এছাড়া, সৌদি আরব জানিয়েছে, যারা নির্দিষ্ট সময়সীমা মেনে সৌদি আরব ছাড়বেন না, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা আরোপ করা হবে। প্রতি বছর হজ ও নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করতে এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য সৌদি কর্তৃপক্ষ এ ধরনের নির্দেশনা জারি করে থাকে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...