| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নৃশংস সেই ঘটনায় জড়িতরা শনাক্ত, মিলল ২ জনের পরিচয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১১ ২০:৩৬:০১
নৃশংস সেই ঘটনায় জড়িতরা শনাক্ত, মিলল ২ জনের পরিচয়

রাজধানীর পুরান ঢাকায় ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পুরোটা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়, যা সামাজিক মাধ্যমে এখন ভাইরাল।

ভিডিও ফুটেজ দেখে জড়িত সবাইকে শনাক্ত করেছে পুলিশ। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে—মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)। তারেকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, মহিনই ছিল এই হত্যাকাণ্ডের মূলহোতা।

স্থানীয় সূত্র বলছে, নিহত সোহাগ ও অভিযুক্ত মহিন, টিটু—সবাইই ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সোহাগ মিটফোর্ড এলাকায় পুরোনো বৈদ্যুতিক কেবল ও ভাঙারির ব্যবসা করতেন। ওই ব্যবসার বড় একটি অংশের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। কিন্তু মহিন ও টিটু মিলে ওই ব্যবসার ৫০ শতাংশ দখলে নিতে চাইছিল। সোহাগ রাজি না হওয়ায় তাকে নিয়মিত চাঁদা দিতে বলেছিল তারা—এ নিয়েই শুরু হয় সংঘাত।

ঘটনার দিন সোহাগকে ‘সমঝোতার কথা’ বলে বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয় হাসপাতাল চত্বরে। সেখানেই পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। হত্যার পর তার নিথর দেহ কম্পাউন্ডের বাইরে এনে শত শত মানুষের সামনে টেনে-হিঁচড়ে ফেলে, চলতে থাকে অমানবিক নির্যাতন।

একজন মোবাইলে কথা বলতে বলতে সোহাগের রক্তাক্ত মুখে কিল-ঘুষি মারছিলেন, অন্য একজন তার বুকে লাফাচ্ছিল—এসব দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। উপস্থিত জনতাও ছিল নির্বাক দর্শক।

লালবাগ ছাত্রদলের সদস্য সচিব রাব্বি জানান, ঘটনার প্রধান অভিযুক্ত মঈন (মহিন) চকবাজার যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। তবে এমন বর্বর কর্মকাণ্ডে তার সম্পৃক্ততায় হতবাক তারা।

এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. ইয়াসিন শিকদার জানান, আরও যারা জড়িত, তাদের ধরতে অভিযান চলছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...