| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে দুই জেলা দিয়ে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২২ ২৩:৩৫:২৪
যে দুই জেলা দিয়ে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সারা দেশে এই কার্যক্রম চালুর পরিকল্পনা থাকলেও প্রাথমিক পর্যায়ে উত্তরবঙ্গের দুই জেলা বগুড়া ও দিনাজপুর থেকে এর যাত্রা শুরু হতে পারে।

পাইলট প্রকল্পের এলাকা:

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের উপহার হিসেবে এই পাইলট প্রকল্পের জন্য বগুড়া ও দিনাজপুরের মোট ৮টি উপজেলাকে নির্বাচন করা হতে পারে। এর মধ্যে বগুড়ার গাবতলী এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দারা সবার আগে এই সুবিধা পেতে পারেন। এই দুই উপজেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে এই কার্ড বিতরণ করা হবে।

কারা পাবেন এবং কত টাকা:

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আধুনিক খানা জরিপের তথ্যের ভিত্তিতে প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে সুবিধাভোগী পরিবারগুলো প্রতি মাসে সরাসরি ২ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা পাবেন।

অগ্রাধিকার পাবেন যারা:

উত্তরাঞ্চলের দারিদ্র্য বিমোচন ও জীবনযাত্রার মানোন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে বিধবা, বয়স্ক এবং যেসব পরিবার নারীর মাধ্যমে পরিচালিত হয়, তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...