| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বিদায়বেলায় পে-স্কেল নিয়ে বড় সুখবর দিয়ে গেলেন অর্থ উপদেষ্টা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৪ ০৮:১৩:৫৫
বিদায়বেলায় পে-স্কেল নিয়ে বড় সুখবর দিয়ে গেলেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দেড় বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ। দায়িত্ব ছাড়ার আগে তিনি নতুন অর্থমন্ত্রীর জন্য ২৯ পৃষ্ঠার একটি বিস্তারিত ‘উত্তরাধিকারী নোট’ রেখে গেছেন। সেখানে তিনি সরকারি চাকরিজীবীদের জন্য দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরেছেন।

পে-স্কেল নিয়ে যা বলা হয়েছে:

নোটে উল্লেখ করা হয়, সবশেষ পে-স্কেল দেওয়া হয়েছিল ২০১৫ সালে। গত ১১ বছরে জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি প্রায় ১১১ শতাংশ বেড়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত আয় ও জীবনযাত্রার মান মারাত্মকভাবে কমেছে। সরকারের খরচ কিছুটা বাড়লেও প্রজাতন্ত্রের কর্মীদের স্বার্থে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।

আর্থিক খাতের সংস্কারে বড় প্রস্তাব:

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের কাজের ধরনে বড় পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংক একই সাথে মুদ্রানীতি প্রণয়ন এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর তদারকি করছে, যা স্বার্থের সংঘাত তৈরি করে। তাই বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণের জন্য আলাদা একটি ‘তদারক সংস্থা’ গঠনের সুপারিশ করেছেন তিনি।

অন্যান্য গুরুত্বপূর্ণ সুপারিশসমূহ:

১. ব্যাংক খাত: ইসলামি ব্যাংকিংয়ের জন্য আলাদা আইন এবং আমানত সুরক্ষা করপোরেশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।

২. রাজস্ব খাত (এনবিআর): কর ফাঁকি রোধে পুরো ব্যবস্থা দ্রুত ডিজিটালাইজ করা এবং কর আদায়ে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

৩. ঋণ ব্যবস্থাপনা: উচ্চ সুদে ঋণ নেওয়া থেকে বিরত থাকতে এবং প্রকল্পের গুরুত্ব বুঝে বৈদেশিক ঋণ ব্যবহারের সতর্কতা দিয়েছেন।

৪. বাজার ব্যবস্থাপনা: ভর্তুকি ব্যবস্থাকে যৌক্তিক করা, সরকারি ব্যয়ের অপচয় রোধ এবং বাজারভিত্তিক মুদ্রা বিনিময় হার অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

সালেহউদ্দিন আহমেদের এই ‘উত্তরাধিকারী নোট’ দেশের অর্থনীতি, ব্যাংক এবং রাজস্ব খাতের ভবিষ্যৎ সংস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে দেখা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...