মন্ত্রীর পদ মর্যাদায় যেসব সুযোগ-সুবিধা পাবেন নাহিদ ও জামায়াতে আমীর
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বিএনপি সরকার গঠনের পর সংসদে বিরোধীদলের ভূমিকা পালন করছে জামায়াত ও এনসিপির সমন্বয়ে গঠিত জোট। এই জোটে বিরোধীদলীয় নেতা মনোনীত হয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংবিধান অনুযায়ী, তারা দুজনেই একজন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা ও যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।
আর্থিক সুবিধা ও ভাতা:
মিনিস্টারস, মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস অ্যাক্ট অনুযায়ী, তারা মাসিক ১ লাখ ৫ হাজার টাকা বেতন পাবেন, যা সম্পূর্ণ করমুক্ত। এছাড়া তারা দৈনিক ২ হাজার টাকা ভাতা, মাসিক ১০ হাজার টাকা নিয়ামক ভাতা এবং বছরে ১০ লাখ টাকা স্বেচ্ছাধীন তহবিল পাবেন। নিজস্ব মোবাইল ফোন কেনার জন্য এককালীন ৭৫ হাজার টাকা বরাদ্দ পাবেন তারা।
পরিবহন ও ভ্রমণ সুবিধা:
সরকারি খরচে তারা সার্বক্ষণিক গাড়ি ব্যবহারের সুবিধা পাবেন। ঢাকার বাইরে অফিশিয়াল ট্যুরের জন্য তারা অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ সরকার বহন করবে। এছাড়া সরকারি খরচে রেল ও বিমানে প্রথম শ্রেণিতে ভ্রমণের সুযোগ এবং বিদেশের সফরের সুবিধা পাবেন। বিমান ভ্রমণের ক্ষেত্রে ৮ লাখ টাকার বিমা সুবিধাও তাদের জন্য বরাদ্দ থাকবে।
আবাসন সুবিধা:
তারা বিনা ভাড়ায় সুসজ্জিত সরকারি বাসভবনে থাকার সুযোগ পাবেন। ওই বাসার গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন বিলসহ যাবতীয় রক্ষণাবেক্ষণ খরচ সরকার বহন করবে। এমনকি বাসার আসবাবপত্রের জন্য সরকার ৫ লাখ টাকা পর্যন্ত ব্যয় করবে। যদি কেউ সরকারি বাসায় না থাকেন, তবে তিনি মাসিক ৮০ হাজার টাকা বাড়ি ভাড়া এবং আনুষঙ্গিক সেবা খাতের বিল পাবেন।
ব্যক্তিগত স্টাফ ও নিরাপত্তা:
একজন পূর্ণ মন্ত্রীর সমান সুযোগ-সুবিধা হিসেবে তারা প্রত্যেকে উপ-সচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস), সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব (এপিএস) এবং ক্যাডার বহির্ভূত আরও একজন এপিএস রাখার সুযোগ পাবেন। এছাড়া ব্যক্তিগত দাপ্তরিক সহায়তার জন্য জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডের দুজন কর্মকর্তা এবং জমাদার, পিয়ন, পাচকসহ বেশ কয়েকজন ব্যক্তিগত কর্মচারী পাবেন। নিরাপত্তার জন্য তাদের সাথে সার্বক্ষণিক সরকারি নিরাপত্তা প্রহরী নিযুক্ত থাকবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, এবার কি কাটবে অপেক্ষা
- ১০,০০০mAh ব্যাটারির Vivo V80 Lite আসছে ৩ সেপ্টেম্বর
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
