| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি'র বড় দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৫:৩৪:১৯
বিসিবি'র বড় দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

গাজী আশরাফ লিপুর বিদায়: বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র রোববার (২২ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হলেন তিনি। বর্তমান প্রধান নির্বাচক লিপুর সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে লিপু চুক্তি নবায়নে আগ্রহ প্রকাশ না করায় নতুন প্রধান নির্বাচকের সন্ধান করছিল বোর্ড। অভিজ্ঞতা ও ক্রিকেটীয় প্রজ্ঞার বিচারে শেষ পর্যন্ত হাবিবুল বাশার সুমনের ওপরই আস্থা রেখেছে বিসিবি।

নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের অভিজ্ঞতা বেশ দীর্ঘ। ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পুরুষ জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত ছিলেন। এছাড়া নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানোর পর তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দেশের ক্রিকেটের সফলতম সাবেক এই অধিনায়কের পুনরায় নির্বাচক প্যানেলে ফেরা নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টরা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা আসন্ন সিরিজগুলোতে দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...