| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তিন সপ্তাহ বাড়ার পর কমল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৪:৩২:২৫
তিন সপ্তাহ বাড়ার পর কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা তিন সপ্তাহ ঊর্ধ্বগতির পর অবশেষে সোনার দামে পতন দেখা গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখানোয় মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমেছে। একই সঙ্গে শক্তিশালী ডলারের অবস্থানও সোনার দামে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার বেলা ১১টা ৩৮ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১.২ শতাংশ কমে ৫,১৬৭.২৮ ডলারে দাঁড়ায়। এর মাধ্যমে টানা চার দিনের ঊর্ধ্বগতির অবসান হলো। দিনের শুরুতে দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছালেও পরবর্তীতে তা নিম্নমুখী হয়। এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচারও ০.৭ শতাংশ কমে ৫,১৮৭.৪০ ডলারে নেমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, আগের দিন সোনার দামে বড় ধরনের উল্লম্ফন হওয়ায় এখন বাজারে এক ধরনের সমন্বয় চলছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝেও বিনিয়োগকারীরা লাভ তুলে নিতে শুরু করায় এই পতন। ডলারের মান সামান্য বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে সোনা কেনা কিছুটা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা বিশ্ববাজারে চাহিদা কমিয়ে দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি থেকে কোনো দেশ সরে গেলে তাদের ওপর আরও কঠোর শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে, ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ইঙ্গিত দিয়েছেন যে, শ্রমবাজার স্থিতিশীল থাকলে আগামী মার্চ মাসে সুদের হার অপরিবর্তিত রাখা হতে পারে।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। রুপার দাম আউন্সপ্রতি ০.৯ শতাংশ কমে ৮৭.৩৯ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমলেও প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...