| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটার শেখ মেহেদীর জীবনে নেমে এলো কালো ছায়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৫:১৪:২৩
ক্রিকেটার শেখ মেহেদীর জীবনে নেমে এলো কালো ছায়া

মা হারালেন জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শেখ মেহেদীর মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক শোক বার্তায় বিসিবি জানিয়েছে, মমতাজ বেগমের মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। সংস্থাটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করছে। পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

খুলনায় জন্ম নেওয়া ৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দেশের ক্রিকেটে তার অবদান ও পরিশ্রমের মধ্যে মায়ের অনুপ্রেরণা ছিল সবসময়। তার এই কঠিন সময়ে সতীর্থ ক্রিকেটার ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...