| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার; যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৭:৩০:১৫
পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার; যা জানা গেল

সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করার দাবি: প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আগেই সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ করে নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছে ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’। রোববার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এই স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।

স্মারকলিপিতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল চালুর ওপর জোর দেওয়া হয়েছে। এতে ১:৪ অনুপাতে মোট ১২টি গ্রেড গঠন এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করার অনুরোধ জানানো হয়।

ঐক্য পরিষদের দাবি ও প্রেক্ষাপট:

সংগঠনের নেতারা বলেন, গত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে ৬ সদস্যের পরিবার নিয়ে জীবন যাপন করা বর্তমান বেতন কাঠামোতে অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে ১১ থেকে ২০ গ্রেডের বেতন শুরু হয় ৮২৫০ টাকা থেকে, যা দিয়ে মানবিক ও সামাজিক মর্যাদা নিয়ে বেঁচে থাকা সম্ভব নয়।

বিগত সরকারের সমালোচনা ও নতুন প্রত্যাশা:

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ৮ম পে-স্কেলের বৈষম্য নিরসনে বিগত সরকারের কাছে বারবার আবেদন করা হলেও কোনো সাড়া মেলেনি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার পে-কমিশন গঠন করে রিপোর্ট পেলেও তা বাস্তবায়ন করেনি। কর্মচারীদের অভিযোগ, বিগত সংস্কার কমিটিগুলোতে শুধু প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে, কিন্তু সাধারণ কর্মচারীদের বৈষম্য থেকেই গেছে।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান:

বিএনপির নির্বাচনী ইশতেহারে যথাসময়ে ৯ম পে-স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে নেতারা আশা প্রকাশ করেন যে, প্রজাতন্ত্রের কর্মচারীদের দুঃখ-দুর্দশা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের আগেই নতুন পে-স্কেলের গেজেট জারি করে কর্মচারীদের মুখে হাসি ফুটাবেন।

নেতারা আরও বলেন, ১৯৯১ ও ২০০৫ সালেও বিএনপি সরকার কর্মচারীদের কথা বিবেচনা করে দুটি পে-স্কেল দিয়েছিল। বর্তমান নির্বাচিত সরকারের কাছেও তাদের একই ধরনের ইতিবাচক প্রত্যাশা রয়েছে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের চার ম্যাচ নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপের ডিভিশন-১-এ খেলার অনুমোদন পেয়েছে বাংলাদেশ। ভারতের জায়গায় আগামী সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...