| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে জায়গা না পেলে কি অবসরে যাচ্ছেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১০ ১০:২৪:১৮
বিশ্বকাপে জায়গা না পেলে কি অবসরে যাচ্ছেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ এখন ঝুলে আছে কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের ওপর। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন সেলেসাওদের এই সর্বোচ্চ গোলদাতা। তবে নেইমার বা তার এজেন্টের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ফিটনেস বনাম বিশ্বকাপ স্বপ্ন

সম্প্রতি ৩৪ বছরে পা রাখা নেইমার ক্যারিয়ারের শেষবেলায় এসে আরও একটি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে তার ইনজুরি। মিনিস্কাসে অস্ত্রোপচারের পর বর্তমানে সান্তোসের এই তারকা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ফিটনেসের ব্যাপারে অত্যন্ত কঠোর। তিনি স্পষ্ট জানিয়েছেন, কেবল শতভাগ ফিট ফুটবলারদেরই বিশ্বকাপের ২৬ জনের স্কোয়াডে রাখা হবে। কারও ফিটনেস যদি ৮০ শতাংশও হয়, তবে তার জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

সান্তোসে নৈপুণ্য ও আনচেলত্তির শর্ত

সান্তোসে ফেরার পর নেইমার দুর্দান্ত খেলেছেন। তার গোলেই মূলত গত মৌসুমে রেলিগেশন থেকে বেঁচে যায় ক্লাবটি। পারফরম্যান্সের বিচারে নেইমার কোচের গুডবুকে থাকলেও মূল লড়াইটা এখন সময়ের সাথে। শতভাগ ফিটনেস ফিরে পাওয়াই এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মার্চ উইন্ডোই শেষ সুযোগ

আগামী মার্চ মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের চূড়ান্ত দল গোছানোর জন্য এই দুই ম্যাচকে পাখির চোখ করেছেন কোচ আনচেলত্তি। নেইমারকে যদি বিশ্বকাপে যেতে হয়, তবে এই দুই ম্যাচের আগেই তাকে পূর্ণ ফিটনেস প্রমাণ করতে হবে।

অবসরের গুঞ্জন

ব্রাজিলিয়ান মিডিয়ার দাবি, নেইমার এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যদি কোনো কারণে আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় তিনি জায়গা না পান, তবে বিশ্বকাপের আগেই হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন এই ফরোয়ার্ড। ভক্তদের অপেক্ষা এখন মার্চের প্রীতি ম্যাচ আর নেইমারের ফিটনেস রিপোর্টের দিকে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

ক্রীড়া প্রতিবেদক: আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। ৪ অক্টোবর ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...