| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৭:১৪:১১
সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে এখন মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সংরক্ষিত নারী আসনের নির্বাচন। ইতিমধ্যে জনগণের ভোটে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা শপথ নিয়েছেন। এখন সংরক্ষিত ৫০টি নারী আসনে প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া নিয়ে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনী হিসাব অনুযায়ী, এই আসনগুলোর বড় একটি অংশ বিএনপি পেতে যাচ্ছে।

তবে সংরক্ষিত নারী আসনে ঠিক কারা মনোনয়ন পাবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তালিকা প্রকাশ করেনি দলটি। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদেই নেওয়া হবে।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে প্রার্থীদের জনগণের সাথে সম্পৃক্ততা এবং দলের সাথে দীর্ঘদিনের সম্পর্ক থাকতে হবে। বিশেষ করে যারা দুর্দিনে দলের পাশে ছিলেন এবং দীর্ঘদিন ধরে কাজ করছেন, মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তারাই অগ্রাধিকার পাবেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের কিছু নিয়মকানুন রয়েছে। কোথাও মেয়াদ শেষ হয়েছে, আবার কোথাও শেষ হওয়ার পথে। সব বিষয় সমন্বয় করে সঠিক সময়েই এই নির্বাচনগুলো আয়োজন করা হবে এবং দল একে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই বিষয়টি সেভাবেই দেখা হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন ও মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল এখন তুঙ্গে। বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ও সংসদীয় সিদ্ধান্তের দিকে এখন দেশবাসী তাকিয়ে রয়েছে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...