| ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

সাকিব-মাশরাফিকে নিয়ে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ১০:১৮:২৯
সাকিব-মাশরাফিকে নিয়ে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পরপরই দেশের দুই ক্রিকেট মহাতারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিগত সরকারের সংসদ সদস্য হওয়ায় তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিষয়ে সরকার নমনীয় থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। সাবেক এই কৃতি ফুটবলার স্পষ্ট জানিয়েছেন, সরকার চায় এই দুই কিংবদন্তি যেন সম্মানের সঙ্গে মাঠে ফিরতে পারেন বা বিদায় নিতে পারেন।

মিরপুর পল্লবীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, সাকিব ও মাশরাফি দেশের সম্পদ। তাদের বিরুদ্ধে থাকা আইনি জটিলতাগুলো রাষ্ট্রীয়ভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকার এ বিষয়ে নমনীয় দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং দ্রুত সমাধানের মাধ্যমে তাদের ক্রিকেটে ফেরানোর বা সম্মানজনক বিদায়ের সুযোগ করে দিতে চায়।

বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ কাঠামো ও গত নির্বাচন নিয়েও কথা বলেছেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বিসিবির গত নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল। দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে বোর্ডের গঠনতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার আনা হবে। এ বিষয়ে খুব দ্রুতই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন তিনি।

এছাড়া প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ক্রীড়াঙ্গনের বিদ্যমান সমস্যাগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন আমিনুল হক। দায়িত্ব নেওয়ার পর ভারতের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, আইসিসির নিয়ম মেনেই ক্রিকেটের যাবতীয় সমস্যার ফয়সালা করা হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...