| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার: আবেদনের প্রক্রিয়া জানুন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৪ ২১:১৫:৫৭
৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দেবে সরকার: আবেদনের প্রক্রিয়া জানুন

নিজস্ব প্রতিবেদক: দেশের অসচ্ছল, অসুস্থ, দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং মেধাবী ক্রীড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের জন্য জাতীয় ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কারা পাবেন এই সুবিধা:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা খেলাধুলায় কৃতি শিক্ষার্থী এবং যারা অসুস্থ, আহত বা আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়াসেবী, তারা এই সুবিধার আওতায় আসবেন। এমনকি প্রয়াত ক্রীড়াবিদদের পরিবারের সদস্যরাও ভাতার জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা:

আগ্রহী ক্রীড়াবিদ ও শিক্ষার্থীরা আগামী ৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি:

নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীর নিজস্ব মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন সম্পন্ন করতে হবে। সরাসরি আবেদনের জন্য নিচের লিংকগুলো ব্যবহার করা যাবে:

জাতীয় ক্রীড়া ভাতার জন্য: sports-allowance.online.info.bd

ক্রীড়া শিক্ষা বৃত্তির জন্য: sports-edu.online.info.bd

নির্দিষ্ট সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...