| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এবার ঈদুল ফিতরে কত দিনের ছুটি; জেনে নিন হিসাব-নিকাশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ২২:৪৪:২৮
এবার ঈদুল ফিতরে কত দিনের ছুটি; জেনে নিন হিসাব-নিকাশ

নিজস্ব প্রতিবেদক: রোজার শুরুতেই সবার মনে একটিই প্রশ্ন—এবার ঈদের ছুটি কত দিনের? সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবার নির্ধারিত ৫ দিনের ছুটি থাকছে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২১ মার্চ (শনিবার) ঈদ উদযাপিত হয়, তবে সরকারি ছুটি শুরু হবে ১৯ মার্চ থেকে।

তবে একটু বুদ্ধি খাটালে সরকারি চাকরিজীবীরা এবার টানা ৭ দিন থেকে ১০ দিন পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পেতে পারেন। দেখে নিন সেই সহজ হিসাব:

ছুটির হিসাব যেভাবে কাজ করবে:

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি। এর মাত্র দুদিন পরেই ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)। ফলে মাঝে ২৪ ও ২৫ মার্চ—এই দুদিন নৈমিত্তিক ছুটি নিতে পারলেই ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের বিশাল অবকাশ পাওয়া সম্ভব।

৭ দিনের ছুটির সুযোগ:

যদি কেউ ১০ দিন ম্যানেজ করতে না পারেন, তবে আরও একটি সহজ উপায় আছে। ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ (বুধবার) মাত্র একদিন অফিস। এই একদিনের ছুটি নিতে পারলেও শবে কদর থেকে শুরু করে ঈদের টানা ৭ দিনের ছুটি উপভোগ করা যাবে।

সাধারণভাবে ১৯ থেকে ২৩ মার্চ এই ৫ দিনই হচ্ছে মূল ঈদের ছুটি। তবে মাঝের কার্যদিবসগুলোতে ছুটি সমন্বয় করতে পারলে এবারের ঈদ পরিবার-পরিজনের সঙ্গে অনেক দীর্ঘ সময় কাটানোর সুযোগ করে দেবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...