শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তালিকায় বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় নতুন করে সংশোধনী আনা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংশোধিত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে আগের তালিকায় কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন এই সংশোধিত তালিকা অনুযায়ী এখন থেকে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নতুন নির্দেশনা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন এবং বার্ষিক কর্মপরিকল্পনা আরও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিভাবক ও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিদ্যালয়ের নোটিশ বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এই নতুন ছুটির তালিকা দেখে নিতে পারবেন।
সোহাগ/
