| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এক চমক নিয়ে টি-টোয়েন্টির জন্য শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৭ ১৬:৪৩:১৬
এক চমক নিয়ে টি-টোয়েন্টির জন্য শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদন: ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের এই সিরিজ ঘিরে দুই দেশই ঘোষণা করেছে নিজেদের দল। টাইগাররা আগেই স্কোয়াড চূড়ান্ত করলেও সোমবার নিজেদের ১৭ সদস্যের দল প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই দলে রয়েছে বেশ কিছু চমক।

প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন লঙ্কানদের সাবেক অধিনায়ক দাসুন শানাকা। একই সঙ্গে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নেও। তবে বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন ব্যাটার ভানুকা রাজাপাকসে। দলের নেতৃত্বে থাকছেন মিডল-অর্ডার ব্যাটার চারিথ আসালাঙ্কা।

টি-টোয়েন্টি সিরিজের সূচি অনুযায়ী, ১০ জুলাই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। এরপর ১৩ জুলাই দ্বিতীয় ম্যাচ ডাম্বুলায় এবং ১৬ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচ হবে কলম্বোতে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

বাংলাদেশের স্কোয়াডেও এসেছে কিছু পরিবর্তন। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম ও সাইফউদ্দিন। ওয়ানডে দলে থাকা অনেক ক্রিকেটারই আছেন এই স্কোয়াডে। সিরিজ সামনে রেখে সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছেন শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ভানিদু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...