গোপালগঞ্জের 'আবু সাঈদগঞ্জ' নামকরণের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তনের এক চাঞ্চল্যকর প্রস্তাব দিয়েছেন। তিনি গোপালগঞ্জকে 'আবু সাঈদগঞ্জ' নামে নামকরণের জন্য দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৬ জুলাই) রংপুরের পায়রা চত্বরে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাগপার এই কর্মসূচি ছিল মাসব্যাপী "গণ-অভ্যুত্থান স্মরণ ও আগামীর বাংলাদেশ গঠনের" আয়োজনের ১৬তম দিনের অংশ। কর্মসূচির শুরুতে জাগপা নেতারা শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেন।
কেন এই নামকরণের প্রস্তাব?
রাশেদ প্রধানের মতে, "দিল্লির আশ্বাসে ভর করে ফ্যাসিবাদী আওয়ামী শাসকগোষ্ঠী এখনো আস্ফালন করছে। এই দেশ আর শেখ হাসিনার নয়—এখন এই দেশ মুগ্ধ, ওয়াসিম ও আবু সাঈদের।" তিনি আরও বলেন, "আওয়ামী লীগের লোকজন গোপালগঞ্জে বারবার পুলিশ, ইউএনও ও এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে যে তাদের অপরাজনীতি এই দেশের মানুষের বিরুদ্ধেই পরিচালিত।"
তিনি শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "খুনি হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচার, আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা এবং ভারতের আধিপত্যবাদ প্রতিহত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।"
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
