| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মাহেদি হাসানের ইতিহাস গড়া স্পেল: প্রেমদাসায় হরভজনের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৭ ০৮:৩৪:৩২
মাহেদি হাসানের ইতিহাস গড়া স্পেল: প্রেমদাসায় হরভজনের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন!

নিজস্ব প্রতিবেদক: কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বুধবার রাতে নতুন এক ইতিহাস রচনা করেছেন বাংলাদেশের ডানহাতি অফস্পিনার মাহেদি হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে তিনি ভেঙে দিয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিংয়ের দীর্ঘ ১৩ বছরের পুরোনো রেকর্ড।

২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রেমদাসায় হরভজন সিং ৪ উইকেট নিয়েছিলেন ১২ রানে, যা এতদিন বিদেশি বোলারদের মধ্যে এই মাঠে সেরা পারফরম্যান্স ছিল। তবে মাহেদি হাসান তার ১১ রানের অনবদ্য স্পেল দিয়ে হরভজনের সেই রেকর্ডকে পেছনে ফেলে দিলেন।

মাহেদি হাসানের ৪ ওভারের দুর্দান্ত স্পেলে একের পর এক উইকেট হারায় স্বাগতিক শ্রীলঙ্কা। পাওয়ারপ্লে এবং মিডল-ওভারে বল হাতে নিয়ে তিনি নিসাঙ্কা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল ও চারিথ আসালাঙ্কার মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দেন। মাহেদির নিয়ন্ত্রিত লাইন-লেন্থ ও টার্নের কাছে লঙ্কান ব্যাটাররা ছিল অসহায়।

প্রেমদাসায় বিদেশি বোলারদের মধ্যে মাহেদি এখন সেরা। তবে এই মাঠে সব মিলিয়ে সবচেয়ে কম রানে ৪ উইকেট নেওয়ার রেকর্ডটি এখনও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার দখলে। ২০২১ সালে তিনি ভারতের বিপক্ষে ৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন।

মাহেদির স্পেলের পাশাপাশি মুস্তাফিজুর রহমানও ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ উইকেট নেন, এবং শামিম হোসেন ২ ওভারে মাত্র ১০ রান দিয়ে একটি মূল্যবান উইকেট লাভ করেন। বাংলাদেশের বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় লঙ্কান ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা মাত্র ১৩২ রান সংগ্রহ করতে পারে।

শ্রীলঙ্কার পক্ষে পাথুম নিশাঙ্কা ৩৯ বলে ৪৬ রান করেন এবং অধিনায়ক দাসুন শানাকা ২৫ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।

মাহেদির অসাধারণ বোলিংয়ের সুবাদে বাংলাদেশ এই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। এই জয়ের মধ্য দিয়ে টাইগাররা ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে। মাহেদির স্পেল শুধু ম্যাচ জেতায়নি, তাকে ইতিহাসের পাতায়ও তুলে দিয়েছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...