আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ: বাংলাদেশ থেকে দেখার সময় জানুন
নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার ৩ মার্চ এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। এদিন আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ বিশেষ লালচে বা রক্তিম আভা ধারণ করবে। আকাশ পরিষ্কার থাকলে এবং আবহাওয়া অনুকূল থাকলে বাংলাদেশের মানুষ সূর্যাস্তের পর চন্দ্রোদয়ের সময় থেকেই এই গ্রহণের শেষ অংশ দেখার সুযোগ পাবেন।
গ্রহণের প্রক্রিয়া ও সময়সীমা
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হবে। মূল পূর্ণগ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে। এই গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।
বিশ্বের যেসব স্থানে পূর্ণ দৃশ্যমান হবে
এই গ্রহণের কেন্দ্রীয় গতিপথ থাকবে উত্তর প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের দক্ষিণ-পশ্চিমে। এছাড়াও মার্শাল দ্বীপপুঞ্জ, ফিলিপাইন সাগর, কিমম্যান রিফ এবং মাইক্রোনেশিয়ার বিভিন্ন এলাকা থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পুরোপুরি দেখা যাবে।
বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে গ্রহণের সময়সূচি
বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত বিভিন্ন সময়ে এই গ্রহণের শেষ অংশটি দৃশ্যমান হবে। বিভাগ অনুযায়ী সময়সূচি নিচে দেওয়া হলো:
১. ঢাকা: শুরু সন্ধ্যা ৬টা ১ মিনিট ১২ সেকেন্ড; শেষ রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ড।
২. ময়মনসিংহ: শুরু সন্ধ্যা ৬টা ২৪ সেকেন্ড; শেষ রাত ৮টা ২৩ মিনিট ৪৮ সেকেন্ড।
৩. চট্টগ্রাম: শুরু বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড; শেষ রাত ৮টা ১৯ মিনিট ৫৪ সেকেন্ড।
৪. সিলেট: শুরু বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড; শেষ রাত ৮টা ১৮ মিনিট।
৫. খুলনা: শুরু সন্ধ্যা ৬টা ৫ মিনিট ১২ সেকেন্ড; শেষ রাত ৮টা ২৮ মিনিট ৪২ সেকেন্ড।
৬. বরিশাল: শুরু সন্ধ্যা ৬টা ১ মিনিট ৫৪ সেকেন্ড; শেষ রাত ৮টা ২৫ মিনিট ১২ সেকেন্ড।
৭. রাজশাহী: শুরু সন্ধ্যা ৬টা ৭ মিনিট ৩৬ সেকেন্ড; শেষ রাত ৮টা ৩১ মিনিট ৬ সেকেন্ড।
৮. রংপুর: শুরু সন্ধ্যা ৬টা ৪ মিনিট ৩৬ সেকেন্ড; শেষ রাত ৮টা ২৮ মিনিট ৬ সেকেন্ড।
সতর্কতা ও পরামর্শ
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চন্দ্রগ্রহণ দেখার জন্য সূর্যগ্রহণের মতো বিশেষ কোনো চশমা বা সরঞ্জামের প্রয়োজন হয় না। এটি খালি চোখেই সম্পূর্ণ নিরাপদভাবে উপভোগ করা যাবে। তবে বাইনোকুলার বা টেলিস্কোপ থাকলে চাঁদের পৃষ্ঠের পরিবর্তন আরও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
