| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টিতে শীর্ষ ৫ উইকেটশিকারির তালিকায় মুস্তাফিজ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৭ ১৬:১০:৪৮
টি-টোয়েন্টিতে শীর্ষ ৫ উইকেটশিকারির তালিকায় মুস্তাফিজ!

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে গড়েছেন আরও একটি বিশাল মাইলফলক। তিনি এখন টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় শীর্ষ পাঁচে নিজের জায়গা করে নিয়েছেন। গতকাল বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রেমাদাসা স্টেডিয়ামে ১ উইকেট শিকার করেই এই দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেন এই বাঁহাতি পেসার।

এখন পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজের ঝুলিতে জমা পড়েছে ১৩৬টি উইকেট।

এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন অনেক নামীদামী বোলারকে। বর্তমানে তাঁর ওপরে রয়েছেন কেবল চারজন: নিউজিল্যান্ডের টিম সাউদি, আফগানিস্তানের রশিদ খান, বাংলাদেশের সাকিব আল হাসান এবং নিউজিল্যান্ডের ইশ সোধি।

এই তালিকায় মুস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার, যা তাঁর কৃতিত্বকে আরও উজ্জ্বল করেছে। অন্যদিকে, তালিকার শীর্ষে থাকা ডানহাতি পেসার টিম সাউদি ১২৩ ইনিংসে শিকার করেছেন ১৬৪টি উইকেট। দ্বিতীয় স্থানে থাকা রশিদ খান ৯৬ ম্যাচে নিয়েছেন ১৬১ উইকেট। তৃতীয় স্থানে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসান ১২৯ ইনিংসে শিকার করেছেন ১৪৯টি উইকেট এবং চতুর্থ স্থানে থাকা ইশ সোধি ১২৫ ম্যাচে নিয়েছেন ১৪৬ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...