| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ: নেপালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৩ ২০:৪১:৫৫
সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপ: নেপালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখিয়েছেন পিটার বাটলারের শিষ্যরা। ঢাকার কিংস অ্যারেনায় নেপালের বিপক্ষে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে লাল-সবুজের দল।

দলের হয়ে একটি করে গোল করেছেন সিনহা জাহান শিখা ও মোসাম্মত সাগরিকা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তৃতীয় মিনিটেই দুটি কর্নার পেলেও কাজে আসেনি। অষ্টম মিনিটে জয়নব বিবির দূরপাল্লার শট নেপালের গোলরক্ষককে ব্যস্ত রাখে। ১৩ মিনিটে আসে প্রথম গোল। মুনকি আক্তারের শট গোললাইন থেকে ক্লিয়ার হলেও ফিরতি বলে ডান পাশ থেকে জালে জড়ান সিনহা জাহান শিখা। এটি তার টুর্নামেন্টের দ্বিতীয় গোল।

এক গোল হজম করেও নেপাল প্রতিরোধ গড়ে তোলে। ২৭ মিনিটে আনিশা রায়ের ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। পরের মিনিটেই বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী একটি আক্রমণ প্রতিহত করেন।

৩৬ মিনিটে ব্যবধান বাড়ান সাগরিকা। শান্তি মার্ডির ক্রস থেকে শিখার শট গোলরক্ষকের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি বলেও গোলরক্ষক বাধা দিলেও বল পান সাগরিকা। ঠাণ্ডা মাথায় জালে বল পাঠিয়ে দলকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। এটি তার চতুর্থ গোল। প্রথমার্ধের শেষদিকে নেপাল একটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

এই স্কোরলাইন ধরে রেখে দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...