| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের জন্য বড় নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৪ ১৪:১৯:২৪
সরকারি চাকরিজীবীদের জন্য বড় নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: সরকারি দপ্তরগুলোতে কাজের গতিশীলতা ও শৃঙ্খলা ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে নির্ধারিত সময়ে অফিসে আসা এবং অফিস ত্যাগ করা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল স্তরের জনবলের জন্য প্রযোজ্য হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে যা বলা হয়েছে:

সরকারি কর্মচারী বিধিমালা ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা ২০২৪ এর উদ্ধৃতি দিয়ে চিঠিতে জানানো হয়, প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত কর্মঘণ্টা পুরোপুরি পালন করতে হবে। সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়া এবং কাজ শেষে নির্দিষ্ট সময়ে অফিস ত্যাগ করার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

ছুটির দিনের নিয়ম:

বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য চিঠিতে আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে চান, তবে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা এখন থেকে নিয়মবহির্ভূত হিসেবে গণ্য হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে এই নির্দেশনা দ্রুত কার্যকর করার এবং নিয়মিত তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...