অভিনেত্রীর পচাগলা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় জাপানি অভিনেত্রী নাগিকো তোনো, প্রকৃত নাম আকিমি আওকি, ৪৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন। গত ৩ জুলাই টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) অভিনেত্রীর অফিশিয়াল ব্লগ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, নাগিকো তোনোর মরদেহ এতটাই পচে গিয়েছিল যে, প্রাথমিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি।
এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, দীর্ঘ দিন ধরে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি তার অ্যাপার্টমেন্টে যান। দরজা না খোলায় সন্দেহ হলে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে।
অভিনেত্রীর অফিশিয়াল ব্লগে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "নাগিকো তার প্রিয় বিড়ালের সঙ্গে শান্তিতে সময় কাটিয়েছেন। আশা করি সবাই এই অনুভূতিকে সম্মান করবেন।" আরও জানানো হয়, অভিনেত্রীর লালন-পালনে থাকা বিড়ালটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং সেটি বর্তমানে ভালো আছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, "যারা প্রিয় নাগিকোর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।" নাগিকো তোনো মাত্র ছয় বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন। তিনি 'সুজুরান' এবং 'আউট এক্স ডিলাক্স'-এর মতো বহু জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে তার অনবদ্য অভিনয়ের জন্য পরিচিত।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
