| ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নায়িকা মৌসুমীকে বিয়ের খবর, যা জানা গেল

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ২৮ ১৪:২৭:০৮
নায়িকা মৌসুমীকে বিয়ের খবর, যা জানা গেল

মৌসুমীর বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন হাসান জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ আড়াই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তার এই অনুপস্থিতির সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এবং অভিনেতা হাসান জাহাঙ্গীরকে জড়িয়ে বিয়ের এক মুখরোচক গুজব ছড়িয়ে পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা তাদের কিছু ভুয়া ছবি ব্যবহার করে এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা নিয়ে দুই তারকার পরিবারই এখন চরম বিব্রত।

অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন হাসান জাহাঙ্গীর। বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা ভিউ পাওয়ার আশায় তাদের সম্মানহানি করছে, তাদের বিরুদ্ধে তিনি কঠোর আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন।

হাসান জাহাঙ্গীর বলেন, "এখনো আইনি পদক্ষেপ নিইনি, তবে যারা মৌসুমী ও আমাকে নিয়ে ভ্রান্ত তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শিগগিরই সাইবার সুরক্ষা আইনে ১০ কোটি টাকার মানহানি মামলা করব। ভিউ পাওয়ার লোভে কিছু অসাধু মাধ্যম মৌসুমীর সামাজিক অবস্থান ও সম্মানের তোয়াক্কা করছে না।"

তিনি আরও যোগ করেন, "এআই দিয়ে আমাদের স্বামী-স্ত্রী সাজিয়ে ছবি বানানো হচ্ছে। আমার আত্মীয়-স্বজনরাও এই নিয়ে প্রশ্ন তুলছেন, যা অত্যন্ত লজ্জাজনক। আমি খুব দ্রুতই একটি সংবাদ সম্মেলন করে এই নোংরা গুজবের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাব।"

উল্লেখ্য, মৌসুমী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় প্রায়ই তাকে কেন্দ্র করে বিচ্ছেদ বা নতুন সম্পর্কের গুজব রটে। তবে এবারের এই 'এআই ফটো' এবং বিয়ের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট জয়ের সংখ্যায় সবার আগে ভারত। তবে জয়-হারের অনুপাতের হিসাবে দেশটিকেও ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের দৌড়ে হঠাৎ বদলে গেল হিসাব, এগিয়ে হ্যারি কেইন

ব্যালন ডি’অরের দৌড়ে হঠাৎ বদলে গেল হিসাব, এগিয়ে হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে শেষ মুহূর্তে জমে উঠেছে উত্তেজনা। পুরস্কারটির সম্ভাব্য বিজয়ী নিয়ে ...

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড ...