| ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

রাজধানীতে ভয়াবহ আগুন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ১৩ ২১:৫৩:৩৯
রাজধানীতে ভয়াবহ আগুন

রাজধানীর নদ্দায় দোকানে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, নদ্দার ফুটপাত সংলগ্ন একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো উৎস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় থাকায় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় পুলিশ প্রশাসন কাজ করছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...