বিসিবি সভাপতি হতে চান তামিম ইকবাল
সুযোগ পেলে বিসিবি সভাপতি হতে চাই: পডকাস্টে তামিম ইকবালের ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আসার ইচ্ছা আবারও প্রকাশ করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বিসিবির সর্বশেষ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেও, ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার স্বপ্ন যে তিনি এখনো লালন করেন, তা স্পষ্ট করেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।
সামিরস্কেন পডকাস্টে অংশ নিয়ে তামিমকে প্রশ্ন করা হয়—তিনি বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে সরাসরি তামিম বলেন, “যদি সুযোগ আসে, অবশ্যই হতে চাই।” এ সময় নিজের যোগ্যতার ওপর পূর্ণ আস্থা রেখে তিনি আরও যোগ করেন, “আমি মনে করি আমার সেই যোগ্যতা আছে। অবশ্যই মনে করি।”
অভিজ্ঞতা বনাম সদিচ্ছা
খেলা ছাড়ার পরপরই কেন এমন বড় দায়িত্ব নিতে চান—এমন প্রশ্নের জবাবে তামিম অভিজ্ঞতার চেয়ে সদিচ্ছাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “একজন সংগঠক হিসেবে আমার সামর্থ্য সম্পর্কে ক্রিকেট সার্কেলের সবার কমবেশি ধারণা আছে। অভিজ্ঞতা আর বয়স—সবকিছুর উপরে এখানে সততা এবং কাজের সদিচ্ছা সবচেয়ে জরুরি।”
বিসিবির বর্তমান ও অতীত নেতৃত্বের সমালোচনা করে তিনি আরও বলেন, “আপনারা দেখছেন না সবচেয়ে অভিজ্ঞ লোকজনও তো বিসিবি চালিয়েছে। যারা ২০ বছর ধরে বিসিবিতে ছিল, তারা কি খুব ভালো করেছে? এতদিন তো অভিজ্ঞদের ওপর বিশ্বাস রেখেছেন, একবার আমার মতো অনভিজ্ঞদের ওপর বিশ্বাস করে দেখুন।”
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে নাটকীয় অবসর ও পুনরায় ফিরে আসা নিয়ে বেশ আলোচিত ছিলেন তামিম। তবে নানা জটিলতায় বিশ্বকাপে আর তার খেলা হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকলেও বর্তমানে ঘরোয়া ক্রিকেটে এবং বিভিন্ন সংগঠনিক কার্যক্রমে নিজেকে সক্রিয় রেখেছেন এই বাঁহাতি ব্যাটার। এবার সরাসরি বোর্ডের শীর্ষ পদের লড়াইয়ে নামার ইঙ্গিত দিয়ে দেশের ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিলেন তিনি।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
