ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, কালবৈশাখী ও শিলাবৃষ্টির
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দাবদাহের পর প্রকৃতিতে শীতল পরশ নিয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় 'গোধূলি'। আজ ১৩ মার্চ শুক্রবার রাত থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে এই বৃষ্টিবলয়টি প্রবেশ করতে পারে। এর প্রভাবে দেশের প্রায় অর্ধেক এলাকায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বিডব্লিউওটি।
সক্রিয়তা ও প্রভাবের এলাকা
আবহাওয়া পর্যবেক্ষকদের মতে, এই বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে। আজ রাতে এই দুই বিভাগ এবং রংপুর বিভাগ দিয়ে বৃষ্টিবলয়টি প্রবেশ করে আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে বাংলাদেশ ত্যাগ করতে পারে। এছাড়া ঢাকা বিভাগের উত্তর-পূর্বাংশ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলেও এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহী ও খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণাঞ্চলে প্রভাব কিছুটা কম থাকতে পারে।
ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা
বৃষ্টিবলয় চলাকালীন দেশের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে তীব্র বজ্রপাত এবং দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময়ে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে বলে জানানো হয়েছে।
পাহাড় ধসের ঝুঁকি ও কৃষি সম্ভাবনা
বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, অধিক বৃষ্টিপাতের ফলে সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ছোটখাটো পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। তবে এতে বন্যার কোনো আশঙ্কা নেই। কৃষি খাতের জন্য এই বৃষ্টি আশীর্বাদ হয়ে আসতে পারে, যা দেশের প্রায় ২৫ থেকে ৩৫ শতাংশ এলাকার সেচের চাহিদা পূরণ করবে। মেঘলা আকাশের কারণে উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া আরামদায়ক থাকলেও দক্ষিণে কিছুটা ভ্যাপসা গরম থাকতে পারে।
সময়সীমা
১৩ মার্চ থেকে শুরু হয়ে ১৭ মার্চ পর্যন্ত এই বৃষ্টিবলয়টি সক্রিয় থাকবে। তবে ১৬ মার্চ পর্যন্ত এর তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
