টস জিতল বাংলাদেশ; সরাসরি দেখুন এখানে
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ: পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ তিন মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটের লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপের সরাসরি মূলপর্বে জায়গা করে নেওয়ার মিশনে প্রথম বাধা পাকিস্তান। আজ বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতেছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং প্রতিপক্ষকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন।
মুখোমুখি পরিসংখ্যান
ওয়ানডে ক্রিকেটে দুই দলের লড়াইয়ে পরিসংখ্যান বলছে পাকিস্তান অনেক এগিয়ে। এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টিতে, বিপরীতে ৩৪টি ম্যাচে শেষ হাসি হেসেছে পাকিস্তান। তবে ঘরের মাঠে টাইগাররা সাম্প্রতিক সময়ে যেকোনো দলের জন্যই বিপজ্জনক।
বিশ্বকাপের সমীকরণ
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল। যদি আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা সেরা আটের মধ্যে থাকে, তবে সরাসরি সুযোগ পাবে সেরা ৯টি দল। বর্তমানে বাংলাদেশ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করছে। ফলে সরাসরি কোয়ালিফাই করতে হলে এই সিরিজ থেকে পয়েন্ট পাওয়া টাইগারদের জন্য অত্যন্ত জরুরি।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
দুই দলের একাদশ
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
পাকিস্তান একাদশ:
সাহেবজাদা ফারহান, মায সাদাকাত, শামিল হুসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আগা, হুসেইন তালাত, আব্দুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম এবং আবরার আহমেদ।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ জুলাই ২০২৬
- খুলনায় রান্নার সময় সবুজ হয়ে গেল গরুর মাংস, ঘটনায় চাঞ্চল্য
- ইউরো-কোপা আমেরিকায়; কবে বসছে ফুটবলের পরবর্তী বড় আসর
- আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কি আবারও হতে পারে? ফিফার নিয়ম যা বলছে
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা
- আবারও বাড়ল স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত হলো
- পদত্যাগের পর যেসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- টটেনহ্যাম ছাড়ার সিদ্ধান্ত রোমেরোর, নতুন গন্তব্য কোথায়
- স্পেন-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের দাবি
- আর্জেন্টিনা ফুটবল প্রধানকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানাল এএফএ
- নতুন পে-স্কেলের জট কাটবে যেভাবে, সামনে যেসব চ্যালেঞ্জ
- বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিষিদ্ধের দাবি!
- স্পেনের বিশ্বকাপ জয়ে মোটা অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা
- ব্যালন ডি’অরের লড়াইয়ে নতুন সমীকরণ, এগিয়ে কারা!
- আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়ন স্বাক্ষর
