| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করলো বাংলাদেশসহ যেসব দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৬ ২২:০০:৪৩
এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করলো বাংলাদেশসহ যেসব দল

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্ব। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। একইসঙ্গে এটি ২০২৭ নারী বিশ্বকাপ এবং ২০২৮ অলিম্পিকের বাছাইপর্ব হিসেবেও বিবেচিত হবে। তাই বাংলাদেশের মেয়েদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জন।

বাংলাদেশ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে খেলেছে এবং তিনটি ম্যাচেই জয় পেয়েছে।

* বাহরাইনকে হারিয়েছে ৭-০ ব্যবধানে

* স্বাগতিক মিয়ানমারকে হারিয়েছে ২-১ গোলে

* তুর্কমেনিস্তানকে হারিয়েছে ৭-০ ব্যবধানে

এশিয়ান কাপের মূলপর্বে মোট ১২টি দল খেলবে। এর মধ্যে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া। এছাড়া ২০২২ সালের শীর্ষ তিন দল হিসেবে বাছাই না খেলেই জায়গা করে নিয়েছে চীন, দক্ষিণ কোরিয়া এবং জাপান।

বাছাইপর্ব থেকে যারা টিকিট পেয়েছে:

* বাংলাদেশ (গ্রুপ সি)

* ভারত (গ্রুপ বি, চার ম্যাচেই জয়)

* চীনা তাইপে (গ্রুপ ডি, শতভাগ সাফল্য)

* ভিয়েতনাম (গ্রুপ ই, শতভাগ সাফল্য)

* উজবেকিস্তান (গ্রুপ এফ, টাইব্রেকারে নেপালকে হারিয়ে)

* উত্তর কোরিয়া (গ্রুপ এইচ, শতভাগ জয়)

এখন পর্যন্ত ১১টি দল চূড়ান্ত হয়েছে। বাকি একটি দল উঠে আসবে গ্রুপ ‘এ’ থেকে। এই গ্রুপের খেলা ৭ জুলাই ভুটান–সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শুরু হবে এবং শেষ হবে ১৯ জুলাই। ওই গ্রুপে আরও রয়েছে ইরান, জর্ডান ও লেবানন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...