| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ দল চূড়ান্ত: দেখে নিন বাংলাদেশের অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৩ ০৮:১২:০১
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ দল চূড়ান্ত: দেখে নিন বাংলাদেশের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫টি দলের নাম এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে। এই আসরে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইউরোপের ফুটবলপ্রিয় দেশ ইতালি ও নেদারল্যান্ডস। শুক্রবার (১১ জুলাই) ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৪ সালের আসরের মতোই এবারও মোট ২০টি দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এছাড়াও, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলা সাতটি দল— বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র— সরাসরি ২০২৬ বিশ্বকাপে নিজেদের স্থান করে নিয়েছে।

আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও তিনটি দেশ— পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড— সরাসরি খেলার সুযোগ পেয়েছে।

অঞ্চলভিত্তিক বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছিল কানাডা, যারা আমেরিকা অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে। এরপর ইউরোপ থেকে যুক্ত হলো ইতালি ও নেদারল্যান্ডস। বাকি পাঁচটি স্থান পূরণ হবে আফ্রিকা, এশিয়া এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে আসা দলগুলোর মাধ্যমে, যা এখনও অনুষ্ঠিত হয়নি।

এখন পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করা ১৫টি দল হলো:

* আয়োজক: ভারত, শ্রীলঙ্কা

* সুপার এইট থেকে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র

* র‍্যাঙ্কিং থেকে: পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড

* বাছাইপর্ব থেকে: কানাডা, ইতালি, নেদারল্যান্ডস

আগামী মাসগুলোতে বাকি পাঁচটি দলের নাম চূড়ান্ত হলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হবে। ইতালি ও নেদারল্যান্ডসের মতো নতুন দলগুলোর অন্তর্ভুক্তি এই টুর্নামেন্টের বৈচিত্র্য ও আবেদনকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...