| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নবম পে-স্কেলের দাবিতে তোলপাড়: সর্বশেষ যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ০৪ ১৮:৩০:৪৮
নবম পে-স্কেলের দাবিতে তোলপাড়: সর্বশেষ যা জানা গেল

নতুন পে-স্কেলের দাবিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের স্মারকলিপি দিলেন সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর ধরে বেতন বৈষম্যের শিকার সরকারি কর্মচারীরা এবার নতুন পে-স্কেলের গেজেট জারির দাবিতে সোচ্চার হয়েছেন। বুধবার ৪ মার্চ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার ১৪ জন পূর্ণ মন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীকে একযোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে সংগঠনটির নেতারা এই স্মারকলিপি পৌঁছে দেন। স্মারকলিপি পাওয়া মন্ত্রীদের তালিকায় শিক্ষা, তথ্য, অর্থ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও আইনসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন।

স্মারকলিপিতে কর্মচারীরা উল্লেখ করেছেন যে, বর্তমান সরকারের অধীনে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদকে দেশের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন হিসেবে দাবি করে নেতারা জানান, ২০১৫ সালের অষ্টম পে-স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হয়েছিলেন। তৎকালীন সরকারের কাছে বারবার আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অথচ ১৯৯১ ও ২০০৫ সালে বিএনপির নেতৃত্বাধীন সরকার কর্মচারীদের দুর্দশা লাঘবে দুটি পে-স্কেল প্রদান করেছিল।

কর্মচারী নেতারা তাদের আবেদনে আরও জানান, বর্তমানে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে ছয় সদস্যের পরিবার নিয়ে জীবনযাত্রা নির্বাহ করা তাঁদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমান ক্ষমতাসীন দল তাদের নির্বাচনী ইশতেহারে যথাসময়ে নবম পে-স্কেল বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা দ্রুত পূরণের আহ্বান জানিয়েছেন তাঁরা। স্মারকলিপিতে দ্রুততম সময়ের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়েছে।

ঐক্য পরিষদের নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কর্মচারীদের দুঃখ-দুর্দশা বিবেচনা করে দ্রুত একটি যুগোপযোগী ও বৈষম্যহীন পে-স্কেল ঘোষণা করবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...