| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ তুর্কি জোট, আধিপত্য হারাচ্ছে ভারত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৯ ১৫:৫১:১৪
বাংলাদেশ তুর্কি জোট, আধিপত্য হারাচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট, শেখ হাসিনার ভারত সফরের পর থেকেই দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ। তবে এই উত্তাপের কেন্দ্রবিন্দু এবার আর পুরনো মিত্র ভারত নয়—বিনির্মিত হচ্ছে এক নতুন কৌশলগত জোট, যার নেতৃত্বে বাংলাদেশ ও তুরস্ক। আর এখানেই উদ্বেগে ঘুম হারাম ভারতের।

শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক গতিপথ আগের চেয়ে একেবারেই আলাদা। বিশেষ করে তুরস্কের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। একসময় হাসিনার আমলেও আঙ্কারার সঙ্গে সুসম্পর্ক ছিল, কিন্তু এখন তা একধাপ নয়—বহু ধাপ এগিয়ে গেছে। আর সেটাই ভারতের মাথাব্যথার প্রধান কারণ।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা, আজ মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব অধ্যাপক হালুক গুনগুন। তিনি শুধু সৌজন্য সাক্ষাৎই করবেন না, বরং সেনাপ্রধান, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনায় থাকবে সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ, যৌথ গবেষণা ও বিনিয়োগ। প্রতিরক্ষা খাতকে ঘিরেই এই সফরের মূল এজেন্ডা।

ভারত ইতিমধ্যেই চিন্তিত। তারা জানে, বাংলাদেশ তুরস্ক থেকে বাইরাকতার টিভি-টু ড্রোন কিনে সীমান্ত নজরদারিতে ব্যবহার করছে। এটা ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

এক মাস আগেই খবর এসেছে, তুরস্কের সহায়তায় বাংলাদেশ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা নির্মাতা কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। এ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তুরস্ক সফরও করেন। তিনি পরিদর্শন করেন তুরস্কের সরকারি মালিকানাধীন সামরিক কারখানা ‘এম.কে.ই’, যেখানে আলোচনায় উঠে আসে যৌথ উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা উন্নয়নের বিষয়।

এছাড়া আলোচনায় রয়েছে তুরস্কের তৈরি অটোকার কোম্পানির ‘তুলপার’ সাজোয়াযান ও হালকা ট্যাংক কেনার বিষয়ও।

বিশ্লেষকদের মতে, ভারতের মূল উদ্বেগ হচ্ছে—বাংলাদেশ তার পুরনো ছায়া থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি নিচ্ছে। বাংলাদেশের উপর ভারতের একচ্ছত্র প্রভাব দুর্বল হচ্ছে এবং সেই শূন্যস্থান পূরণে তুরস্ক উঠে আসছে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে।

তুরস্ক এমনিতেই মুসলিম বিশ্বের নেতৃত্বে আগ্রহী। বঙ্গোপসাগরকে ঘিরে কৌশলগত অঞ্চলে তার দৃষ্টি এখন স্পষ্ট। আর এই প্রেক্ষাপটে, বাংলাদেশের সঙ্গে শক্ত প্রতিরক্ষা জোট ভারতের জন্য এক বড় কূটনৈতিক ধাক্কা।

বাংলাদেশের নতুন কূটনৈতিক নকশায় এখন আর দিল্লি একক সঙ্গী নয়। আঙ্কারা দ্রুত জায়গা করে নিচ্ছে সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত ঘরানায়। এই পরিবর্তন শুধু ঢাকা নয়, গোটা উপমহাদেশের রাজনৈতিক ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। ভারত সেটা ভালো করেই বুঝছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...