আজ সিঙ্গাপুর ডলারের বিনিময় রেট
নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) এবং আগামীকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬)-এর বাজার পরিস্থিতি অনুযায়ী সিঙ্গাপুর ডলারের (SGD) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় হারে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রবাসী আয় (রেমিট্যান্স) এবং বৈদেশিক বাণিজ্য পরিস্থিতির ওপর ভিত্তি করে এই রেট নির্ধারিত হচ্ছে।
একনজরে আজকের বিনিময় হার:
১. ব্যাংকিং রেট: ১ SGD = ৯৫.৬০ টাকা (প্রায়)
২. ক্যাশ/মানি এক্সচেঞ্জ: ১ SGD = ৯৬.১০ টাকা (প্রায়)
৩. রেমিট্যান্স (প্রণোদনাসহ): ১ SGD = ৯৭.৮০ - ৯৮.০০ টাকা (প্রায়)
বিনিময় হার প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই টাকা পাঠানোর আগে নিকটস্থ ব্যাংক বা অনুমোদিত এক্সচেঞ্জ হাউসের বর্তমান রেট যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠানো থেকে বিরত থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখুন।
সোহাগ/
