| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৩ ২২:২৯:০৩
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এই কার্ড বিতরণ করা হবে। পরে ধাপে ধাপে তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন:

বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকার গঠনের পরপরই জনগণের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তদারকিতে উচ্চপর্যায়ের কমিটি:

দ্রুততম সময়ে এই সেবা পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি ১৫ সদস্যের একটি শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সরকারের উপদেষ্টারা সদস্য হিসেবে রয়েছেন।

এই কার্ডের মাধ্যমে মূলত হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো নিয়মিত আর্থিক ও খাদ্য সহায়তা পাবে। স্বচ্ছতা বজায় রাখতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...