| ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশের হার, এশিয়াকাপের কোন সমীকরণে বাংলাদেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১১ ১১:৪২:৩৮
বাংলাদেশের হার, এশিয়াকাপের কোন সমীকরণে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক; সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বড় আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। জাতীয় দলে একাধিক প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছিল। কিন্তু প্রায় ১৮ হাজার দর্শকের সামনে ঘরের মাঠে বাংলাদেশ ২-১ গোলে হেরে যায় সিঙ্গাপুরের কাছে—যা হতাশাজনক এক সূচনার নামান্তর।

এই হারের পরও 'গ্রুপ-সি' তে বাংলাদেশ রয়েছে তৃতীয় অবস্থানে। অন্যদিকে, হংকংয়ের কাছে ১-০ গোলে হেরে গ্রুপের একদম নিচে নেমে গেছে ভারত। পয়েন্টে সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে বাংলাদেশ, তাই ভারতের ওপরেই অবস্থান করছে জামাল ভুঁইয়ার দল।

এএফসি ২০২৭ বাছাইপর্বে প্রতিটি দলেরই এখনও ৪টি করে ম্যাচ বাকি। গ্রুপের শীর্ষ দল সরাসরি জায়গা পাবে মূল আসরে। এখন পর্যন্ত সিঙ্গাপুর শীর্ষে। তারা যদি বাকি সব ম্যাচ জেতে, তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬। হংকংয়ের ক্ষেত্রেও একই সম্ভাবনা। কিন্তু বাংলাদেশ ও ভারতের সর্বোচ্চ অর্জন হতে পারে ১৩ পয়েন্ট।

অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে বাংলাদেশের জন্য রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা—পাঁচ দিনের ব্যবধানে হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ, একটি দেশের মাটিতে, অপরটি হংকংয়ে। এই দুই ম্যাচেই জয় পেতে হবে যদি বাংলাদেশ এএফসি মূলপর্বে খেলার বাস্তব স্বপ্ন দেখতে চায়।

তবে সিঙ্গাপুরকে পেছনে ফেলতে হলে শুধু নিজেদের ম্যাচ জিতলেই চলবে না। চাই সিঙ্গাপুরের পয়েন্ট খোয়ানোও। বিশেষ করে বাংলাদেশ-সিঙ্গাপুরের পরের দেখায় যদি বাংলাদেশ জেতে, তাহলে উভয় দলের পয়েন্ট দাঁড়াবে ১৩। তখন ফয়সালা হবে টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথমে দেখা হবে হেড-টু-হেডে কে কত পয়েন্ট পেয়েছে। যদি দুই দলই একে অপরকে একবার করে হারায়, তখন দেখা হবে গোল ব্যবধান। তাতেও যদি সমতা থাকে, তবে যে দল বেশি গোল করেছে—তারা এগিয়ে থাকবে।

সুতরাং, বাংলাদেশের সামনে কঠিন এক সমীকরণ। এখনো সময় আছে, স্বপ্নটাও বেঁচে আছে। তবে তার জন্য প্রতিটি ম্যাচেই চাই জয়, চাই দুর্দান্ত পরিকল্পনা আর চাই ভাগ্যও।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

ইন্টার মিয়ামি বনাম আতলেতিকো সান লুইস ম্যাচ; যেভাবে সরাসরি দেখবেন

ইন্টার মিয়ামি বনাম আতলেতিকো সান লুইস ম্যাচ; যেভাবে সরাসরি দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি রোমাঞ্চকর সকাল অপেক্ষা করছে। বিশ্বমঞ্চ কাঁপানো লিগস কাপ ২০২৬ ...

ইনফান্তিনোর বেতন ১০ গুণ বাড়ানোর পরিকল্পনা ফাঁস

ইনফান্তিনোর বেতন ১০ গুণ বাড়ানোর পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে তার সম্ভাব্য বেতন বৃদ্ধিসংক্রান্ত ...