| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নারী কোপা আমেরিকায় বাজিমাত: সেমিফাইনালে ব্রাজিল, ফাইনালে কি মহারণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৩ ২২:২৭:৫৭
নারী কোপা আমেরিকায় বাজিমাত: সেমিফাইনালে ব্রাজিল, ফাইনালে কি মহারণ

আর্জেন্টিনার পর এবার নারী কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল! বুধবার (২৩ জুলাই) প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই 'বি' গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল ক্যানারিনহাসরা।

ম্যাচে রিয়াল মাদ্রিদের ইয়াসমিনের জোড়া ফ্রি-কিক গোল (২৭ ও ৩৯ মিনিট) ব্রাজিলকে প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে দেয়। এরপর আমান্দা গুতিয়েরেস (৬০ মিনিট) এবং দুদা স্যাম্পাইও (৬৯ মিনিট) আরও দুটি গোল যোগ করেন। প্যারাগুয়ের হয়ে ক্লদিয়া মার্তিনেজ ওভানদো একটি গোল শোধ দিলেও তা যথেষ্ট ছিল না।

পুরো ম্যাচজুড়েই ব্রাজিলের দাপট ছিল চোখে পড়ার মতো। ৬৯ শতাংশ বল দখল এবং ১৯টি শটের বিপরীতে প্যারাগুয়ের শট ছিল মাত্র ৭টি।

এর আগে 'এ' গ্রুপ থেকে টানা জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তারা উরুগুয়ে, চিলি এবং পেরুকে হারিয়েছে।

দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে থাকায় সেমিফাইনালে তাদের দেখা হওয়ার সম্ভাবনা কম। তবে ফুটবলপ্রেমীরা আশাবাদী, ২০২৫ নারী কোপা আমেরিকার ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বহু প্রতীক্ষিত মহারণ দেখা যাবে – যা হতে পারে টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...