আজকের আবহাওয়ার খবর
ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: কমতে পারে দিনের তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে।
সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। আজ সন্ধ্যায় সূর্য ডুববে ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্য উঠবে ভোর ৬টা ২৫ মিনিটে। উল্লেখ্য যে, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশেপাশে কোনো বৃষ্টি হয়নি।
আশা/
