ফ্যামিলি কার্ড: কারা পাবেন এবং কী পদ্ধতিতে বিতরণ করা হবে
নিজস্ব প্রতিবেদক: দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার ভিত্তিক এই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বৈঠক হওয়ার কথা রয়েছে।
কারা পাবেন এই কার্ড
সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রতিটি পরিবারকে হতদরিদ্র, দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এই চারটি শ্রেণিতে ভাগ করা হবে। এর মধ্যে হতদরিদ্র এবং দরিদ্র পরিবারগুলোকে এই কার্ডের আওতায় আনা হবে। প্রতিটি পরিবারের পক্ষ থেকে কেবল একজন এই কার্ড পাবেন এবং পরিবারের প্রধান হিসেবে ‘মা’ বা নারী সদস্যের নামে এই কার্ড ইস্যু করা হবে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নকেও গুরুত্ব দিচ্ছে সরকার।
সহায়তার পরিমাণ ও সুবিধা:
ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা নগদ অর্থ অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হবে। ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। কার্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস তৈরি করা হচ্ছে।
বিতরণ প্রক্রিয়া ও পাইলট প্রকল্প:
আগামী ১০ মার্চ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে দেশের ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এই কার্যক্রম শুরু হবে। এরপর দ্রুততম সময়ে এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি পুরো বিষয়টি তদারকি করছে।
আবেদন করতে যা যা লাগবে:
পুরোদমে আবেদন প্রক্রিয়া শুরু না হলেও ইচ্ছুক ব্যক্তিদের নিচের তথ্যগুলো সংগ্রহে রাখতে বলা হয়েছে:
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)।
২. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. একটি সচল মোবাইল নম্বর।
কোথায় আবেদন করবেন
পাইলট কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা বা সিটি করপোরেশনের কাউন্সিলর অফিস থেকে ফরম সংগ্রহ করা যাবে। এছাড়া সরকারি একটি অনলাইন পোর্টাল চালুর কাজ চলছে, যেখান থেকেও সরাসরি আবেদন করা যাবে।
সরকারের লক্ষ্য হচ্ছে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই যোগ্য পরিবারগুলোর হাতে এই কার্ড পৌঁছে দেওয়া, যাতে তারা উৎসবের কেনাকাটায় বাড়তি সুবিধা পেতে পারেন।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শুরু হল, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- চলছে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, কলম্বিয়া বনাম সুইজারল্যান্ড; জানুন ফলাফল
- ১৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; জানুন ফলাফল
- ৯০ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; জানুন ফলাফল
- শেষ ৮-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কে এগিয়ে
- ৭৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ৪৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ফ্রান্স বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম কার পক্ষে
- ৪৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ১৫ মিনিটের খেলা শেষ, স্পেন বনাম পর্তুগাল ম্যাচ; লাইভ দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কে এগিয়ে
