চীন দেবে বাংলাদেশকে ড্রোন প্রযুক্তি, কৃষিতে নতুন দিগন্ত
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে চীন বাংলাদেশের কৃষি খাতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি পণ্য রপ্তানি, কৃষি বিষয়ক প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাস অর্ধশতকেরও বেশি। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে।
উপদেষ্টা বাংলাদেশ থেকে চলতি মৌসুমে আম আমদানির জন্য চীনকে ধন্যবাদ জানান এবং আগামী মৌসুমে আমের পাশাপাশি কাঁঠাল ও সুগন্ধি চাল আমদানির বিষয়েও অনুরোধ করেন। তিনি বাংলাদেশের কৃষির আধুনিকায়নে যান্ত্রিকীকরণ প্রযুক্তি হস্তান্তর, আধুনিক কোল্ড স্টোরেজ স্থাপন এবং দেশের কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের প্রশিক্ষণে চীনের সহযোগিতা কামনা করেন।
জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন বাংলাদেশের কৃষি খাতে একসঙ্গে কাজ করতে আগ্রহী। তার দেশ সার কারখানা স্থাপন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষিতে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি হস্তান্তরের মতো বিভিন্ন বিষয়েও কাজ করতে আগ্রহী বলে উল্লেখ করেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
