| ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অর্থসংকটে সরকার: নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ১৬ ১৫:৫১:৪০
অর্থসংকটে সরকার: নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের দায়িত্ব গ্রহণের মাস না পেরোতেই আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মুখে পড়েছে দেশের অর্থনীতি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দেশে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি সরকারের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম অর্থসংকট। এই পরিস্থিতিতে নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে সরকার।

বাজেট বরাদ্দের চিত্র ও ব্যয়

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ৪০ হাজার কোটি টাকা সংরক্ষিত রাখা হয়েছিল। তবে অর্থ বিভাগের তথ্যমতে, এই বিশাল অংকের প্রায় পুরোটাই ইতিমধ্যে অন্য জরুরি খাতে ব্যয় করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় জ্বালানি ভর্তুকি বাবদ ২৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কৃষকদের ঋণ সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে খরচ হয়েছে ১৫ হাজার কোটি টাকা। সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পের পরীক্ষামূলক ধাপে ব্যয় হয়েছে আরও ৩৮ কোটি ৭ লাখ টাকা। ফলে সংরক্ষিত ৪০ হাজার কোটি টাকার মধ্যে বর্তমানে মাত্র ৯৬১ কোটি ৯৩ লাখ টাকা অবশিষ্ট রয়েছে।

পে স্কেলের প্রস্তাবিত কাঠামো

নতুন জাতীয় পে স্কেলে সরকারি কর্মচারীদের জন্য মোট ২০টি গ্রেডের সুপারিশ করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই বিশাল অংকের দায়ভার বহন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

হতাশা ও প্রত্যাশা

পে স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তার খবরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক হতাশা বিরাজ করছে। তবে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। কর্মচারীদের বড় একটি অংশ আশা করছেন, পূর্ণাঙ্গভাবে সম্ভব না হলেও বর্তমান মূল্যস্ফীতির বাজারে স্বস্তি ফেরাতে সরকার অন্তত আংশিকভাবে হলেও নতুন পে স্কেল কার্যকর করার পদক্ষেপ নেবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতি এবং দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এত বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া বাস্তবসম্মত নয়। ফলে চলতি অর্থবছরে নতুন পে স্কেল আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া শেষ ওয়ানডে, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া শেষ ওয়ানডে, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুরুতেই ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

আলভারেজ নাকি লাউতারো, বিশ্বকাপের প্রথম ম্যাচে স্ক্যালোনির ভরসা কে

আলভারেজ নাকি লাউতারো, বিশ্বকাপের প্রথম ম্যাচে স্ক্যালোনির ভরসা কে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের মঞ্চে নিজেদের শিরোপা রক্ষার অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী বুধবার (১৭ ...

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপে কতদূর যেতে পারে ব্রাজিল; পরিসংখ্যান যা বলছে

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপে কতদূর যেতে পারে ব্রাজিল; পরিসংখ্যান যা বলছে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের একটি অদ্ভুত এবং হতাশাজনক পরিসংখ্যান আবারও আলোচনায় এসেছে। ইতিহাস ...