শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের অনুদান, আবেদন করুন এখানে
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আওতায় কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে সরকার। গত ১৫ মার্চ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
কারা আবেদন করতে পারবেন
১. শিক্ষা প্রতিষ্ঠান: সরকারি ও বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মেরামত, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয় এবং পাঠাগার উন্নয়নের জন্য আবেদন করতে পারবে। অনগ্রসর এলাকার অস্বচ্ছল প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে।
২. শিক্ষক-কর্মচারী: দুরারোগ্য ব্যাধি, জটিল চিকিৎসা বা দৈব দুর্ঘটনার শিকার শিক্ষক-কর্মচারীরা এই সহায়তার জন্য আবেদন করতে পারবেন।
৩. শিক্ষার্থী: কারিগরি ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা শিক্ষা ব্যয় নির্বাহ, জটিল রোগ বা দুর্ঘটনার জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে দরিদ্র মেধাবী, প্রতিবন্ধী ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।
আবেদনের সময় ও পদ্ধতি
* আবেদনের সময়সীমা: ১৫ মার্চ ২০২৬ থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
* অনলাইন পোর্টাল: আবেদন করতে হবে (www.tmed.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে অথবা সরাসরি (www.mygov.bd) পোর্টালে গিয়ে। কোনো হার্ডকপি বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ শর্তাবলি
* পেমেন্ট পদ্ধতি: প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনুদানের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষেত্রে 'নগদ' মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে। তাই আবেদনের আগেই শিক্ষার্থীর অভিভাবক বা শিক্ষকের নামে ‘নগদ’ অ্যাকাউন্ট সচল থাকতে হবে।
* প্রয়োজনীয় নথিপত্র: শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক। প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সনদ সংযুক্ত করতে হবে।
* অযোগ্যতা: যারা গত ২০২৪-২৫ অর্থবছরে অনুদান পেয়েছেন, তারা চলতি বছর আবেদনের যোগ্য হবেন না।
* প্রত্যয়নপত্র: শিক্ষক বা শিক্ষার্থীর আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র অবশ্যই আপলোড করতে হবে।
প্রাপ্ত আবেদনগুলো জেলা পর্যায়ের কমিটি যাচাই-বাছাই করবে। এরপর ১৫ মে ২০২৬ তারিখের মধ্যে চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ইউনিভার্সিদাদ সেন্ট্রাল, জানুন ফলাফল
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি
- আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকছে নতুন ফিচারের ছড়াছড়ি
- আজকের স্বর্ণের বাজারদর: ২৭ জুলাই ২০২৬
- আসছে টানা ৪ দিনের সরকারি ছুটি!
- আসছে OnePlus 16; দাম কত ফিচার কি
- টানা ৫ দিন দেশজুড়ে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস
- বাড়ল মুক্তিযোদ্ধা ভাতা!
- সাগরে গভীর নিম্নচাপ, ঢাকাসহ সারাদেশে টানা ৫ দিনের ঝড়বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর আবেগঘন বার্তায় মুখ খুললেন স্কালোনি
- টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক কতটা ক্ষতিকর
- বিশ্বকাপ শেষ হতেই তাড়াহুড়ো করে অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ জুলাই ২০২৬
- খেলোয়াড়দের জন্য কি আলাদা টুথপেস্ট ব্যাবহার করেন!
