| ঢাকা, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি, বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ২৭ ১৫:০২:৫৩
নভেম্বরের শুরুতেই টানা ৩ দিনের ছুটি, বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ও শ্যামাপূজা উপলক্ষে এই ছুটির সুযোগ তৈরি হচ্ছে। তবে মাদরাসার ক্ষেত্রে ছুটির বিষয়টি নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা।

প্রকাশিত ছুটির সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর শুক্রবার থেকে শুরু হবে সাপ্তাহিক ছুটি। পরদিন ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এরপর ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকার কথা রয়েছে।

সব মিলিয়ে শুক্র, শনি ও রোববার টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকতে পারে।

মাদরাসায় কি টানা তিন দিনের ছুটি থাকবে?

স্কুল-কলেজের ছুটির হিসাব স্পষ্ট হলেও মাদরাসার ক্ষেত্রে বিষয়টি এখনো নিশ্চিত নয়। কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির তথ্য উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা একই সময়ে ছুটি পাবে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তাই ছুটির পরিকল্পনা করার আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকাশিত নোটিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা দেখে নেওয়া ভালো।

এক নজরে ছুটির সূচি

- ৬ নভেম্বর, শুক্রবার: সাপ্তাহিক ছুটি

- ৭ নভেম্বর, শনিবার: সাপ্তাহিক ছুটি ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

- ৮ নভেম্বর, রোববার: শ্যামাপূজা উপলক্ষে ছুটি

ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত তালিকা ও প্রতিষ্ঠানের নোটিশ অনুসরণ করা উচিত।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...