| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে ভিসার মেয়াদোত্তীর্ণদের জন্য ৩০ দিনের বাড়তি সুযোগ!

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৮ ১৭:৪৭:১৩
সৌদি আরবে ভিসার মেয়াদোত্তীর্ণদের জন্য ৩০ দিনের বাড়তি সুযোগ!

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের জেনারেল ডাইরেক্টোরেট অফ পাসপোর্টস (জাওয়াজাত) ভিজিট ভিসা নিয়ে অতিরিক্ত সময় অবস্থানকারীদের জন্য সুখবর দিয়েছে। যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে রয়ে গেছেন, তারা শাস্তির সম্মুখীন না হয়েই দেশ ছাড়ার জন্য আরও ৩০ দিনের অতিরিক্ত সময় পাবেন। এই বর্ধিত সময়কাল গতকাল, রবিবার (২৭ জুলাই) থেকে কার্যকর হয়েছে এবং এটি সকল প্রকার ভিজিট ভিসার জন্য প্রযোজ্য।

এই বিশেষ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সৌদি আরবের নিয়ম অনুযায়ী প্রযোজ্য জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে।

পাসপোর্ট ডাইরেক্টোরেটের এক বিবৃতিতে জানানো হয়েছে, যোগ্য ব্যক্তিরা অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম 'আবশার'-এর 'তাওয়াসুল' সার্ভিসের মাধ্যমে দেশ ত্যাগের জন্য অনুরোধ করতে পারবেন। কর্তৃপক্ষ সকল ভিসা ধারণকারীকে এই বাড়তি সময়টুকুকে কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করার এবং অতিরিক্ত জরিমানা এড়ানোর আহ্বান জানিয়েছে।

এই উদ্যোগটি প্রথম গত জুন মাসে চালু করা হয়েছিল। সে সময়ও ভিসা ওভারস্টেয়ারদের জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ সাপেক্ষে দেশ ছাড়ার জন্য ৩০ দিনের গ্রেস পিরিয়ড বা বাড়তি সময় দেওয়া হয়েছিল। ভিসার ধরন বা শ্রেণি নির্বিশেষে এই সুবিধা প্রদান করা হয়েছিল।

সৌদি আরবের এই সিদ্ধান্ত বিদেশি নাগরিক এবং অভিবাসন সংক্রান্ত নিয়মকানুন সহজ করার একটি অংশ। এর মাধ্যমে ভিসার মেয়াদোত্তীর্ণের পরও যারা দেশে রয়ে গেছেন, তাদের জন্য সহজে ও সুশৃঙ্খলভাবে দেশ ত্যাগের সুযোগ তৈরি হলো। এটি দেশটির বাসিন্দা ও ভ্রমণকারীদের জন্য একটি সুশৃঙ্খল প্রক্রিয়া নিশ্চিত করার প্রচেষ্টা।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...