| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকা কাপ অব নেশনস সূচি: কে কার মুখোমুখি হচ্ছে শেষ আটে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ০৭ ১১:৪৭:০৯
আফ্রিকা কাপ অব নেশনস সূচি: কে কার মুখোমুখি হচ্ছে শেষ আটে

আফ্রিকা কাপ অব নেশনস: চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ, বিদায় নিল কঙ্গো ও বুরকিনা ফাসো

নিজস্ব প্রতিবেদক: নাটকীয় জয়ে আফ্রিকা কাপ অব নেশনসের শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ও অন্যতম ফেবারিট আলজেরিয়া। মঙ্গলবার রাতে বুরকিনা ফাসোকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আইভরি কোস্ট। অন্যদিকে, অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়েছে আলজেরিয়া। এই দুই দলের জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের সূচি এখন চূড়ান্ত।

বুলবিনার ম্যাজিকে আলজেরিয়ার জয়

রাবাতে ডিআর কঙ্গোর বিপক্ষে আলজেরিয়ার ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে গড়ায়। যখন সবাই টাইব্রেকারের অপেক্ষা করছিল, ঠিক তখনই ১১৯ মিনিটে দৃশ্যপট বদলে দেন আলজেরিয়ার তরুণ মিডফিল্ডার আদিল বুলবিনা। বদলি হিসেবে মাঠে নামা ২২ বছর বয়সী এই ফুটবলারের জোরালো শট জালে জড়ালে উল্লাসে মাতে আলজেরিয়া। জাতীয় দলের হয়ে মাত্র ষষ্ঠ ম্যাচ খেলতে নামা বুলবিনা এই টুর্নামেন্টে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন।

বুরকিনা ফাসোকে বিধ্বস্ত করল আইভরি কোস্ট

মারাকেশে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসোকে পাত্তাই দেয়নি বর্তমান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালো এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও একটি গোল করিয়েছেন। দলের হয়ে বাকি দুটি গোল করেন ইয়ান দিয়োমান্দে ও বাজুমানা তোরে। ৩-০ গোলের বড় জয়ে চ্যাম্পিয়নদের মতোই শেষ আটে পা রাখল তারা।

কোয়ার্টার ফাইনালের সূচি

০৯ সেপ্টেম্বর (শুক্রবার)

* মালি বনাম সেনেগাল (রাত ১০টা)

* মরক্কো বনাম ক্যামেরুন (রাত ১টা)

১০ সেপ্টেম্বর (শনিবার)

* আলজেরিয়া বনাম নাইজেরিয়া (রাত ১০টা)

* মিশর বনাম আইভরি কোস্ট (রাত ১টা)

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...